শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

অভয়নগরে কৃষক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

মো. কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিনমাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে যশোরের অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ নং শ্রীধরপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ১৭ জানুয়ারী শুক্রবার বিকালে শ্রীধরপুর ইউনিয়ন কলেজ মাঠ প্রাঙ্গণে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোঘল সুমন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. শাকিল আহমেদ রিপন, এড. শিহাবুর রহমান।এ

সময় আরো বক্তব্য রাখেন, শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..