সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

অভয়নগরে ৪ বছরের শিশু অপহরণ করে হত্যা

মো. কামাল হোসেন / ২৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ জুন ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

অভয়নগর প্রতিনিধি: যশোর অভয়নগর উপজেলার ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজার এলাকায় নাদিয়া ইসলাম (৪) নামের শিশু মেয়েকে অপহরণ করার তিনদিন পর শিশুটির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯জুন) সকাল ১১ টার দিকে অপহরণের ঘটনা ঘটে। নিহত নাদিয়া ইসলাম উপজেলার সিদ্ধিপাশা আমতলা বাজার আলিম খেয়াঘাট এলাকার মো. রাজিব মোল্লা এবং আরিফা বেগমের একমাত্র মেয়ে। বৃহস্পতিবার সকাল ১১ টা ১৫ মিনিটের দিকে মা আরিফা বেগম (২৪) বাড়িতে সাংসারিক কাজে ব্যাস্ত ছিলেন এবং মেয়ে নাদিয়া বাড়ির উঠানের সামনে ইটের সলিং পাতানো রাস্তায় খেলা করছিল। এই সময় অজ্ঞাত দুইজন বোরকা পরিহিত মহিলা বাচ্চাটিকে অপহরণ করে মোটরসাইকেল যোগে আসা তিনজন লোকের হাতে বাচ্চাটিকে তুলে দেই। তৎক্ষণাৎ লোক তিনটি  মোটরসাইকেলে করে সোনাতলা বাজারের দিকে বাচ্চাটিকে নিয়ে চলে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড়ির পার্শ্ববর্তী মো. হবি নামের এক চায়ের দোকানি। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, মোটরসাইকেলে করে তিনজন লোক এই বাচ্চাটিকে সোনাতলার দিকে নিয়ে গেছে আমি ভেবেছি লোকগুলো হয়তো বাচ্চাটির স্বজন তাই বিষয়টি গুরুত্ব দেইনি। পরবর্তীতে বাচ্চাটির পরিবারের লোকজন বাচ্চাটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে যখন আমার কাছে আসে তখন বুঝতে পেরেছি যে বাচ্চাটিকে অপহরণ করা হয়েছে। এবং বাচ্চাটির পরিবারের লোকদের মোবাইল ফোনে ছবি দেখে একজনকে চিনতে পেরেছি। তিনি আরও বলেন, তিনটি লোক আমার দোকানের পাশে মোটরসাইকেল রেখে দাঁড়িয়েছিল। বোরকা পরিহিত অজ্ঞাত দুইজন মহিলা বাচ্চাটিকে তাদের হাতে তুলে দিলে কিছু বুঝে ওঠার আগেই তারা স্থান ত্যাগ করেন। পরবর্তীতে জানতে পেরেছি বাচ্চাটিকে অপহরণ করা হয়েছে। উক্ত ঘটনায়, বাচ্চাটির মা আরিফা বেগম অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

বাচ্চাটির মা আরিফা বেগম বলেন, পারিবারিক কলহের জেরে আমার ননদের দেবর তার সহযোগীদের নিয়ে আমার মেয়েকে অপহরণ করেছে। প্রশাসনের কাছে দাবি তারা যেনো আমার বাচ্চাটিকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেন। সাথে সাথে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

শনিবার বিকাল আনু. ৩ টার সময় আমতলা একটি ডোবায় অপহরণ হওয়া শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে আমতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে শিশুটির লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে অভয়নগর থানার আমতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহিদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে জড়িত ব্যক্তিদের আটকে পুলিশের অভিযান শুরু করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..