রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

আইএফআইসি ব্যাংক পিএলসি এর উদ্যোগে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

এমএনএ আজাদ: ২০শে জানুয়ারি সোমবার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের অধীন ফরাজীকান্দা বাজারের আইএফআইসি ব্যাংক উপশাখা কার্যালয়ের উদ্যোগে অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় এক-তৃতীয়াংশ সরকারি মালিকানাধীন ব্যাংকটির অত্র উপশাখার অফিসার ইনচার্জ শরীফুল হক ও ট্রানজেকশন সার্ভিস অফিসার রাজন চন্দ্র সহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শীতার্ত অসহায় দরিদ্র মানুষ কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাংকের মঙ্গল কামনা করেন।

এসময় ব্যাংকটির উক্ত উপ-শাখার অফিসার ইনচার্জ শরীফুল হক বলেন, দেশের সবচেয়ে বেশি শাখা সম্বলিত আইএফআইসি ব্যাংক বিগত প্রায় ৫০ বছর যাবত নিরাপদ ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সবসময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও শীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গ্রাহকগণ আইএফআইসি ব্যাংকের এমন সামাজিক কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে যেকোনো পরিস্থিতিতে ব্যাংকটির প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে বলে অভিমত প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..