শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু ভারসাম্যহীন নারী সাথী ঝুলান্ত লাশ উদ্ধার বন্দর থানা ২ নারীসহ ৭ জন গ্রেফতার ঝরে গেল আরেকটি সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহন নারায়ণগঞ্জ জেলা ও বন্দর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বনবী (সঃ) ইসলামিয়া আলিম মাদরাসা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের মিলন মেলা ও নবাগত কমিটির সংবর্ধনা

‎মো. আবু কাওছার মিঠু ‎ / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে মিলন মেলা ২০২৫ ও নবাগত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলার কুলিয়াদি, দাউদপুর এলাকায় অবস্থিত গ্রামের বাড়ি পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী, তরুণ স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মিলন মেলার মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

‎এ সময় উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের নবাগত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

‎সংবর্ধনায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বেগবান হবে।

‎অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আলোচনা, মতবিনিময় ও সংবর্ধনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

‎রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মো. নজরুল ইসলাম’র সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানাসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..