রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন বন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

মো. আবু কাওছার মিঠু / ৫৯১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

১৩ ডিসেম্বর শনিবার নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে এ কর্মসূচি পালন করে।

ভুলতা গোলচত্বরে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সিফাত, প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন, অর্থ সম্পাদক ওমর ফারুক, সোনারগাঁও থানা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক বেলাল হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের তানভীর, ফায়জুল্লাহ আল মাসুম ও আড়াইহাজার উপজেলা ছাত্রশিবিরের মিরাজ মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের অন্যতম সেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। অবিলম্বে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য; গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর পল্টন-বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারে থাকা অবস্থায় দুর্বৃত্তদের অতর্কিত এ হামলায় শরীফ ওসমান হাদি গুরুতর আহত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..