মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কামরুজ্জামান এমপি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন- নুর মোহাম্মদ রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার রূপগঞ্জের ব্রাইট শিশু কানন হাই স্কুলে দুর্ধর্ষ চুরি রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ নবনির্বাচিত এমপি কামরুলকে অভিনন্দন ব্যবসায়ী- জুসেক মিয়া ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতনের প্রতিবাদ ও মানববন্ধন ধানের শীষের প্রার্থী কামরুলের লিফলেট বিতরণ করলেন- দিলোয়ার হোসাইন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রাক-বহির্গমন প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো. তুহিন মোল্লা / ২৯২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে শুরু হয়েছে বিদেশগমনেচ্ছু কর্মীদের জন্য তিন দিনব্যাপী প্রাক-বহির্গমন (PDO) প্রশিক্ষণ কোর্স।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বিদেশগমনেচ্ছু কর্মীরা যাতে নিরাপদ, সুশৃঙ্খল ও সচেতন অভিবাসন অভিজ্ঞতা লাভ করতে পারেন, সেজন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, তারা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যান এবং দেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখেন।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে: বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, নিরাপদ অভিবাসনের উপায়, ভাষা ও যোগাযোগ দক্ষতা, শ্রম আইন ও অধিকার, স্বাস্থ্যসচেতনতা এবং রেমিট্যান্স ব্যবস্থাপনা।

প্রশিক্ষণ কোর্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।

এ সময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আবুল কাশেম,  প্রাক- বহির্গমণ প্রশিক্ষন কর্মকর্তা মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..