শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু ভারসাম্যহীন নারী সাথী ঝুলান্ত লাশ উদ্ধার বন্দর থানা ২ নারীসহ ৭ জন গ্রেফতার ঝরে গেল আরেকটি সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহন নারায়ণগঞ্জ জেলা ও বন্দর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বনবী (সঃ) ইসলামিয়া আলিম মাদরাসা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

মো. আবু কাওছার মিঠু / ২০৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মঞ্জুর মোল্লা, ইমরান হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মাহফুজুর রহমান খোরশেদ, শাওন ভূঁইয়া, বাদল ভূঁইয়া, জুনায়েদ ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ওমর হোসেন বলেন,
“বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ১৭ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, তারই ধারাবাহিকতায় আজ তাঁর স্বাস্থ্য গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। এ পরিস্থিতির জন্য স্বৈরাচারী সরকারই দায়ী।”

তিনি আরও বলেন,“ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখতে হবে।”

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..