শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

খুবি’র শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় আটক-১

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২০৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

 

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় জড়িত আলমগীর নামের ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার ঘটনার দুই দিন পর রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে আটক ও জরিমানা করা হয়।

উত্ত্যক্তকারী আলমগীর স্বীকার করেন শুক্রবার সে ক্যাম্পাসে এসেছিলো এবং ঘটনার সাথে জড়িত ছিল।এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করে। খুলনার বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ খাইরুল বাশার একথা নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিক্ষার্থী বাজার করার উদ্দেশ্যে বের হলে মধ্যবয়স্ক আলমগীর তাদের অনুসরণ করতে থাকেন। কয়টা বাজে, আপনারা কোথায় পড়েন, হলে থাকেন কি না, বাড়ি কোথায়, বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করতে থাকেন সে। পরে সূর্যমুখী বাগানের দিকে গিয়ে ওই ব্যক্তি শিক্ষার্থীদের দেখে বিভিন্ন অশালীন আচরণ করেন। ক্যাম্পাস ছুটির কারণে আশপাশে লোকজন কম থাকায় শিক্ষার্থীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

সূত্রমতে, অভিযুক্ত ব্যক্তি আলমগীর এর আগেও এ ধরনের বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার ঘটনার সত্যতা পেলে বিষয়টি হরিণটানা থানায় জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা প্রদান করেন এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এই বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..