বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

খুমেক হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫০৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

খুলনা সংবাদদাতা : কর্তৃপক্ষের অনুমতি ছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে কোন সাংবাদিক প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন পরিচালক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) খুমেক হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরিচালকের অনুমতি ছাড়া কিছু মিডিয়াকর্মী হাসপাতালের ভেতরে রোগীদের ছবি তুলছেন, যা কাম্য নয়। এতে রোগী এবং চিকিৎসক উভয়ই হয়রানির শিকার হচ্ছেন।

হাসপাতালে রোগীদের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার জায়গায় দৈনিক ২ হাজার রোগী চিকিৎসাসেবা নেয়।

এখানে সাংবাদিকদের আনাগোনায় স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত ও কালক্ষেপণ হচ্ছে। এমতাবস্থায় পরবর্তীতে কোনো মিডিয়া ব্যক্তি পরিচালকের লিখিত অনুমতি ছাড়া হাসপাতালের ইনডোর বা আউটডোরে ছবি তোলা বা কারোর সাক্ষাৎকার নিতে পারবেন না।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালটির পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম সাংবাদিকদের জানান, হাসপাতালে সাংবাদিকদের অবাধ চলাফেরা ও সংবাদ সংগ্রহের কারণে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ঢাকাসহ দেশের অনেক মেডিকেলে এ নিয়ম চালু আছে। সব চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে সাংবাদিকরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল বাংলানিউজকে বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে খুমেক হাসপাতালে প্রবেশ করতে পারবেন না। খুমেক হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের এ নিষেধাজ্ঞাকে গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর বলে মনে করি। এরা সরকারকে বিব্রকতকর পরিস্থিতিতে ফেলছে। অবিলম্বে খুমেক হাসপাতালের পরিচালকের অপসারণের দাবি জানাচ্ছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..