বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পরিদর্শন- পুলিশ কমিশনার জাহিদুল হাসান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

মোহাম্মদ রফিকুল ইসলাম খুলনা প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে ৪ মে সোমবার বেলা সাড়ে ১১ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা কুয়েট ক্যাম্পাসে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থাপনাসমূহ পরিদর্শন করেন।

তারই অংশ হিসেবে জরুরী ভিত্তিতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করার নিমিত্তে পুলিশ কমিশনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রাথমিকভাবে একটি টিনশেড ঘরকে অস্থায়ী পুলিশ ক্যাম্প হিসেবে নির্বাচন করা হয়। যেখান থেকে আপাততঃ পুলিশি কার্যক্রম পরিচালিত হবে এবং শ্রীঘ্রই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ীভাবে ভবন নির্মাণ সম্পন্ন হলে ক্যাম্পের কার্যক্রম সেখানে স্থানান্তর করা হবে।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতি. দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির খুলনা সফর কালীন সময়ে তার এবং কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ’র সাথে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে ক্যাম্পাস ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভাইস-চ্যান্সেলর ক্যাম্পাসে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ভাইস-চ্যান্সেলরের অনুরোধের প্রেক্ষিতে আইজিপি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান এবং এ বিষয়ে কেএমপি কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..