সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ গ্রেফতার- ৩ শিশু রামিসা হত্যা প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বন্দরের মদনগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলণ লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি কক্সবাজারে জলবায়ু ও নারী সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময় তাহিরপুর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন- আলহাজ্ব মো. খসরুল আলম বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার লামায় সিএনজি ধুমড়েমুচড়ে নিহত-১ আহত-৫ সাংবাদিকের কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

খুলনা রায়েন্দা বাজারে সাটার ভেঙে দোকান চুরি 

রাজিব হোসেন / ৩৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে ভোর সাড়ে ৫ টা থেকে ৬ টার মধ্যে ২টি দোকানের শাটার ভেঙ্গে চুরি করেছে এক দুর্ধর্ষ চোর ।

ঘটনাটি ঘটেছে ২৩ এপ্রিল রায়েন্দা বাজার, শেরে বাংলা রোডের ফোর ব্রাদার্স স্টোর ও আইডিয়াল মার্কেটের বুশরা পর্দা গ্যালারিতে।

এসময় চোর ২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

বাজার কমিটি ও ভুক্তভোগীর সুত্রে জানা যায়, শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের শেরে বাংলা রোডে ভোর পাঁচটা ত্রিশ মিনিটে দুর্ধর্ষ এক চোর ফোর ব্রাদার্সের শাটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। ওই দোকান চুরির আধাঘন্টা পর একই ব্যক্তি ছয়টা বিশ মিনিটে শরণখোলা আইডিয়াল স্কুলের সামনে বুশরা পর্দা গ্যালারির শাটার ভেঙ্গে একই কায়দায় ভিতরে প্রবেশ করে দোকানের প্রায় ৬০টি থ্রি পিস ও কিছু নগদ টাকা নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা।

বিষয়টি শেরেবাংলা রোডের এক ব্যক্তির দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। সিসি ক্যামেরায় দেখা যায় দুর্ধর্ষ চোর সাঁটারের তালা লাগানো অংশটি লোহার ভারী বস্তু দিয়ে ভেঙে ফেলে এবং অভিনব কায়দায় চুরি করে। সূর্যোদয়ের আগ মুহূর্তে প্রকাশ্যে রায়েন্দা বাজারে এধনের চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে।

এ ব্যাপারে রায়েন্দা বাজার ব্যবসায়ী মনিরুজ্জামান বাবুল বলেন, অনেক বড় বাজার দুইজন মাত্র পাহারাদার, তাছাড়া ফজরের নামাজের পর এই ধরনের চুরি কখনোই রায়েন্দা বাজারে ঘটেনি। তাই বিষয়টি নতুন করে ভাবতে হবে এবং পাহাড়াদারের সংখ্যা বাড়াতে হবে।

শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন সিসি টিভি ফুটেজ পাওয়া গেছে চোর ধরার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..