শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র‌্যালি

আশরাফুজ্জামান সরকার / ১৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

গাইবান্ধা প্রতিনিধি: মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ-এই স্লোগানে গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। স্থানীয় দারুল আমান ট্রাস্ট থেকে বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রশিবির কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সহকারী সম্পাদক ওমর সানি, জেলা অফিস সম্পাদক ইউসুফ আলী, অর্থ সম্পাদক ফাহিম মন্ডল, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজ শাখা সভাপতি মো. জাহিদুল ইসলাম, কলেজ শাখার কার্যক্রম সম্পাদক আরিফুল ইসলাম, শহর সভাপতি হুমায়ুন ফারহান সাদিকসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের মহান জীবন বিধান প্রতিষ্ঠা করা গেলে মানুষের কল্যাণ হবে। ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা সততা ও তাদের মানবিক গুণাবলী দিয়ে মানুষের পাশে ইস্পাত দৃঢ় ঐক্যে দাঁড়াবে।

এছাড়াও তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রশিবিরের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..