রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বন্দরে জাতীয় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন ও সম্মাননা স্মারক বিতরণ রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা ধামগড় সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১০০৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে এক পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম। জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম. ইব্রাহীম হোসেন’র সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. মাসুদ করিম’র সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক সেলিনা বানু, মো. আজিজুল হক, উত্তম কুমার, নূরনাহার খানম, মো. জাহিদুল ইসলাম, মো. মতিউর রহমান, মো. মেহেদী হাসান সাজু, মো. আবু বকর সিদ্দিক, তাপস কুমার, মো. রকিব উদ্দিন, সামসুন নাহার, মিলি প্রমুখ।

এর আগে গত ১৯ ও ২০ জানুয়ারি বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে তিনদিন ব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..