শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

ঝরে গেল আরেকটি সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল

আল- আমিন জাহান মুন্সি / ৫৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ১৯ জানুয়ারী সোমবার রাত সাড়ে ৯ টায় ঢাকা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। “ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

২০ জানুয়ারী মঙ্গলবার বাদ আছর সোনাকান্দা কিল্লা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার।

গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের জানাজার নামাজে শতধিক মানুষ অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে তাকে সোনাকান্দা এনায়েত নগর কবরস্থানে সমাহিত করা হয়।

বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন দীর্ঘদিন ঢাকা ইয়ারপোর্টে কাষ্টমস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী গুনগ্রাহী রেখে গেছেন। এসময় যুদ্ধকালীন সময়ে তার নানা বিষয় স্মৃতিচারণ করে অন্যান্য মুক্তিযোদ্ধাগন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..