মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায় পুঠিয়া-দুর্গাপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী, ইউপি সদস্যসহ গ্রেফতার-২০ বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত জীবনের নিরাপত্তা ও জমি দখলের আবেদনে বন্দর থানায় অভিযোগ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন বন্দরে মুরগি ব্যবসায়ীর মোবাইল ও টাকা লুটে নিল ছিনতাই চক্র শাকিল ও জয়নাল বাহিনী  ফতুল্লা থানায় পারিবারিক বিরোধে সালিশে মারামারি পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ 

ঝিনাইদহে অনলাইন জুয়ার এজেন্ট মেহেদি হাসান গ্রেফতার

আবু বক্কর সিদ্দিক স্বপন / ৪৩১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ জুন ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি: সাইবার অপরাধ দমনে ঝিনাইদহ জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে অনলাইন জুয়া সাইট “BengalWin”-এর বাংলাদেশি এজেন্ট মেহেদী হাসান (২৩) কে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহ।

শনিবার (১ জুন) সন্ধ্যা ৬:৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সদর উপজেলার চর মুরারীদহ (কলুপাড়া, আবাসন ব্রীজ সংলগ্ন) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে মেহেদী হাসানের ব্যবহৃত একটি Motorola Edge 50 Fusion স্মার্টফোন এবং একটি Microsoft Surface Laptop3 ল্যাপটপ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করে, তিনি ‘BengalWin’ নামক জুয়া সাইটের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে জুয়া পরিচালনা করতেন।

তিনি জানান, উক্ত সাইটটি ফিলিপাইন থেকে পরিচালিত হয় এবং সেখান থেকেই তিনি আর্থিক লভ্যাংশ পেতেন। মোবাইল ব্যাংকিং এবং বিভিন্ন পেমেন্ট চ্যানেলের মাধ্যমে তিনি অর্থ লেনদেন করতেন।

তিনি আরও জানান, WhatsApp ও Telegram-এর মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলোভনমূলক রেফারেল লিংক ছড়িয়ে সাধারণ মানুষকে জুয়ায় আকৃষ্ট করতেন। একইসঙ্গে, সাইটে সক্রিয় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সাব-এজেন্ট নিয়োগ দিতেন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ গঠনের পর থেকে সাইবার অপরাধ দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এ বিষয়ে ঝিনাইদহ পুলিশ সুপার সাইবার টিমকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া জানান, “সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধ একটি মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। জেলা পুলিশ এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে।”

গ্রেফতারকৃত মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় “সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫”-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..