শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

ঝিনাইদহে বাড়িতে ঢুকে ১ জনকে কুপিয়ে হত্যা, আহত ৬

আবু বকর সিদ্দিক স্বপন / ২১২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘির পাড় গ্রামে সামাজিক প্রভাব বিস্তার ও রাজনৈতিক দলে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন (৬০) ওই গ্রামের শমসের মোল্লার ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন, মোশারফের ছেলে আনিছুর (৩২), শমসেরের ছেলে মতিয়ার (৫০) ও মিজানুর (৮০), জহর আলীর ছেলে মোহাম্মদ আলী (৫০), আব্দুর রশিদের ছেলে জাহাঙ্গীর (৪৫), এবং আবুল কালামের ছেলে নাহিদ (৩৫)।

সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, সরকার পরিবর্তনের পর দিঘির পাড় গ্রামে রাজনৈতিক দলবদল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষ মোশারফের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

স্থানীয় বাসিন্দা রইসউদ্দিন জানান, কাউসার মোল্লা ও আলিম উদ্দিনের দুটি পক্ষের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরে কাউসার মোল্লার অনুসারীরা মোশারফের বাড়িতে হামলা চালায় এবং তাকে কুপিয়ে হত্যা করে। হামলার সময় বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে একজনকে হত্যার খবর পাওয়া গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..