রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

ঝিনাইদহে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আবু বকর সিদ্দিক স্বপন / ২৩০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

২৯ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার লক্ষীপুর বন্ড ব্রিক্স ইটভাটার সামনে একটি চেকপোস্টে অভিযান চালিয়ে এই ইয়াবা সমূহ জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. আব্দুল হাশেম ও এসআই মারুফ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম। কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী মুক্তা পরিবহন নামক একটি বাস তল্লাশি করে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি আব্দুর রাহিম (১৯), পিতা- মো. আশরাফ, সাং-পৌচ কৃষ্ণপুর, ইউপি- সাপমারা, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা, বর্তমানে চট্টগ্রামে অবস্থানরত। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১৫টি জীপারযুক্ত ছোট নীল রঙের পলিমার প্যাকেটের মধ্যে থাকা ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় (প্রতিটি প্যাকেটে ২০০টি করে ইয়াবা)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

ঝিনাইদহ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে চলমান অভিযান আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..