সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট দেওয়া ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৭ জানুয়ারি) আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্ম ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্ট করছি, নানা উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করব না, জনগণের জন্য কাজ করছি।

গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে যাব উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, গুরুত্বপূর্ণ রিফর্মগুলো (সংস্কার) আমরা করব। আমার মনে আছে, ২০ হাজার টাকা ঘুষ দিয়ে এক সময় টেলিফোন লাইন নিয়েছিলাম।

যাতে এমন করে ঘুষ না দিতে হয় সেজন্য আমরা রিফর্ম করে যাব। তিনি বলেন, ট্যাক্স, পলিসি ও ভ্যাটের রিফর্ম করব।

ভ্যাটের বিষয়ে অনেকে অনেক কথা বলছেন, আমরা রিফর্ম করব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..