শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু ভারসাম্যহীন নারী সাথী ঝুলান্ত লাশ উদ্ধার বন্দর থানা ২ নারীসহ ৭ জন গ্রেফতার ঝরে গেল আরেকটি সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ইন্তেকাল বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহন নারায়ণগঞ্জ জেলা ও বন্দর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বনবী (সঃ) ইসলামিয়া আলিম মাদরাসা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

ঠাকুরগাঁও রাণীশংকৈলে তারুণ্যের উৎসব পালিত 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:” এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই  প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে একটি বনাঢ্য র‍্যালি পৌর শহরের হ্যালিপ্যাড মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রী কলেজ মাঠে শেষ হয়।

উপজেলা প্রশাসন,যুব উন্নয়ন ও উপজেলা প্রকৌশলীর আয়োজনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা কর্ম চারিদের উপস্থিতিতে র‍্যালীতে উপস্থিত ছিলেন, ইউএনও রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ,উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান,ওসি তদন্ত রফিকুল ইসলাম রফিক, উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, জামায়াতের সেক্রেটারি রজব আলী,উপজেলা ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী উপজেলার কর্মরত কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতা,সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিকেলে এক মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..