রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বন্দরে জাতীয় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন ও সম্মাননা স্মারক বিতরণ রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা ধামগড় সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ডেঙ্গু মশা প্রতিরোধে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছে- আবু জাফর আহমেদ বাবুল

নূর এ আজাদ / ২৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

প্রতিদিনই নতুন নতুন এলাকায় ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে মহানগরীর ২৭টি ওয়ার্ডেই বাড়ছে এডিস মশার উপদ্রব ও ডেঙ্গু রোগীর সংখ্যা, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের সংখ্যাও বেড়েই চলেছে। কোনো পরিকল্পিত ব্যবস্থা না থাকায় দিনের পর দিন বাড়ছে মশার উপদ্রব। আক্রান্তদের বড় অংশ নারী ও শিশু। এ ছাড়াও প্রতিদিনই জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন এডিস মশার উৎসস্থল ধ্বংস করা। তাই ডেঙ্গু মশা প্রতিরোধে ফগার মেশিন দিয়ে তার নিজেস্ব কর্মী দিয়ে ৫ নভেম্বর বুধবার ঈশা খাঁ রোড, কিল্লারপুল, তল্লা ছোট মসজিদ, তল্লা বড় মসজিদ, মোকরবা রোড, খানপুর ব্রাঞ্চ রোড, হাসপাতাল এলাকায় ডেঙ্গু মশা প্রতিরোধে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।

আবু জাফর আহমেদ বাবুল বলেন, ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে কার্যকর ওষুধ ব্যবহারে সতর্কতা অবলম্বন করছি। মহানগরে এডিস মশাসহ বিভিন্ন মশার উপদ্রব বেড়েছে, স্বাস্থ্য সুরক্ষায় আমরা সচেষ্ট এবং সতর্ক রয়েছি। ডেঙ্গু প্রতিরোধে জনস্বার্থে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..