শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদকসহ গ্রেপ্তার-২

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩২১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: বন্দরে ডেভিল হান্ট অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদকসহ ২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত ইউনুস বেপারী ছেলে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন (৫৮) ও বন্দর উইলসন রোড রেলী আবাসিক এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে যুবলীগ নেতা উজ্জ্বল (৩৮)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে যুবলীগ নেতা উজ্জ্বলকে বৃহস্পতিবার (১লা মে) দুপুরে বন্দর থানার দায়েরকৃত একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। অপরধৃত বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন থানা হাজতে আটক আছে। এর আগে গত (৩০ এপ্রিল) রাতে বন্দর থানার একরামপুর এলাকা থেকে যুবলীগ নেতা উজ্জলকে ও বৃহস্পতিবার (১লা মে) সন্ধ্যা সাড়ে ৬টায় একই থানার সোনাকান্দাস্থ বিস্কুট কারখানার ভিতরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, আওয়ামী লীগ নেতা আবেদ হোসেন থানা হাজতে আটক আছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..