রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

তাহিরপুরে শ্রীপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৯১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সোমবার(৪ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ড সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. লায়েছ মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য-সচিব মো. মোশাহিদ আলী।

আলোচনা সভায় বক্তারা বলেন, দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ওয়ার্ড পর্যায়ে নতুন নেতৃত্ব নির্বাচন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মো. আসকর আলীকে সভাপতি, আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক এবং মো. শফিকুলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া সহ-সভাপতি মো. শাহজাহান এবং সহ-সাধারণ সম্পাদক কবির এর ,নাম ঘোষণা করা হয়।

ঘোষিত “সুপার ফাইভ” কমিটি আগামী ২/৩  দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে বলে জানা গেছে।

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন কমিটির সদস্য মো. সামসু উদ্দিন, মো. আব্দুস সামাদ, মো. কামাল হোসেন, মো.বাচ্চু মিয়া, হাজী মো. সামসুল হক, মো. লালু মিয়া, আলী আমজদ, মো. ফারুক মিয়া প্রমুখ।

এছাড়া বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..