শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

তাহিরপুর উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন- মো. শামসুজ্জামান মাহমুদ 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৭৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৪ জুন ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: আসছে পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে তাহিরপুর উপজেলা, শ্রীপুর উত্তর ইউনিয়নসহ ৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, পল্লী চিকিৎসক ডাক্তার মো. শামসুজ্জামান মাহমুদ।

ঈদ শুভেচ্ছা বাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার সভাপতি মো. শামসুজ্জামান মাহমুদ বলেন, আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশ পালনার্থে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আ.) স্বীয় পুত্র হযরত ঈসমাইল (আ.)কে কুরবানি করতে প্রয়াসী হয়েছিলেন।

আদর্শ অনুসরণ ও ত্যাগের পরীক্ষায় তারা উত্তীর্ণ হওয়ায় মুসলিম উম্মাহ দিবসটিকে পবিত্র ঈদ-উল-আযহা হিসাবে পালন করে আসছে।

মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি একনিষ্ঠ আনুগত্য, তার প্রকৃত সন্তুষ্টি ও মানবকল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগই ঈদ-উল-আযহার প্রকৃত শিক্ষা।

বস্তুত, নিজেদের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আরোপই পশু কুরবানি ও ঈদ-উল-আযহার প্রকৃত উদ্দেশ্য।

কালামে হাকীমে বলা হয়েছে, কুরবানির পশুর রক্ত, গোশত কোন কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের তাক্বওয়া বা আল্লাহভীতি (সুরা হজ্জ, আয়াত-৩৭)।

তাই কুরবানির শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আত্মগঠন ও আত্মশুদ্ধির মাধ্যমে আর্ত-মানবতার মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পল্লী চিকিৎসক ডাক্তার, মো. শামসুজ্জামান মাহমুদ।

তিনি আরো বলেন, অন্যায়-অসত্য, অনাচার- পাপাচার, হিংসা-বিদ্বেষ, জুলুম-নির্যাতন, বিভেদ-বিসংবাদ বন্ধ করে সমাজ-রাষ্ট্রে সার্বিক শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মানবজাতির প্রকৃত কল্যাণ সাধন সকলকে ব্রতী হতে হবে। আর কুরবানি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় নিদর্শন। আর সে কল্যাণকে যথাযথভাবে কাজে লাগানোই মুমিন জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য।

পরিশেষে: বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং ওয়ার্ড শাখা সভাপতি মো. শামসুজ্জামান মাহমুদ তাহিরপুর উপজেলা, শ্রীপুর উত্তর ইউনিয়নসহ ৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রতি ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..