সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নূর এ আজাদ / ৪৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

মদনগঞ্জ শান্তিনগর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শান্তিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ১৭ জানুয়ারি শনিবার বিকাল ৫ টায় শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী কফিল উদ্দিন’র সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ৩ বারের সাবেক সফল সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।

যুবদল নেতা আলী নওশাদ আনোয়ার তুষার’র পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমান উদ্দিন আমান, সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, কাউন্সিলর সুলতান আহমেদ, কাউন্সিলর গোলাম নবী মুরাদ, এড. মাহমুদা আক্তার (সাবেক ভাইস চেয়ারম্যান), মেজবাহ উদ্দিন স্বপন, মো. সেলিম মিয়া, আসরাফ উদ্দিন, ফারুক চৌধুরী, আল মামুন।

আরো উপস্থিত ছিলেন, মো. মোশারফ হোসেন, মহিউদ্দিন মৃধা, জসীমউদ্দীন, আলিম মিয়া, আক্তার হোসেন,
আনোয়ার হোসেন, শাহ আলম, মাসুদ, আব্দুস সামাদ, জাহাঙ্গীর আলম পল্লু, শুক্কুর, মন্টু মিয়া, মিজানুর রহমান (লুক্কা), আতাউর রহমান, ওয়াজি উল্লাহ, আব্দুল হাই, জামান, শরীফ হোসেন, আল আমিন, রিয়াজুল, শাহ জামাল, রিপন, কবির, সাব্বির, শহিদুল, নান্নু মিয়া, আসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সুস্থ থেকে দেশের হাল ধরে সুশৃংখলভাবে দেশকে পরিচালনা করতে পারেন এবং তার কল্যাণ কামনা করে দোয়া করেন মাওলানা মাসুদুর রহমান ও আমজাদ হোসেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..