শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

তেঁতুলিয়ায় ইএসডিওর দুইদিন ব্যাপি  বিজয়  ও উদ্যোক্তা মেলা

জুলহাস উদ্দীন / ৪৮১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুইদিন ব্যাপি বিজয় ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পর্যটনকেন্দ্র ডাকবাংলো পিকনিক কর্ণারে ইকো সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (ইএসডিও)’র তারুণ্যের আয়োজনে অনুষ্ঠিত হয় দুইদিন ব্যাপি এ উদ্যোক্তা মেলা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু। এসময় তিনি মেলার স্টলসমূহ পরিদর্শন করে বিভিন্ন উদ্যোক্তাদের হাতে কৃষি উপকরণ হিসেবে মোটরপাম্প তুলে দেন।

মেলার আয়োজক ইএসডিও জানায়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় তারুণ্যের আয়োজন হিসেবে দুইদিন ব্যাপি বিজয় ও উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়। মেলায় দশটি স্টল দিয়েছেন উদ্যোক্তারা। 

এসব স্টলে উদ্যোক্তারা ক্ষুদ্র মাঝারি, এগ্রো প্রোডাক্ট মেলায় ১০ টি স্টলের মাধ্যমে উদ্যোক্তা নিজেদের তৈরি খাবার ও বাহারি পন্য সামগ্রী বিক্রি এবং প্রদর্শন করছেন। দর্শনার্থীরা মেলায় এসে উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য কিনেছেন। অনেকে উদ্যোক্তা হওয়ার অনুপ্রাণিত হচ্ছেন। এছাড়া মেলায় ৪জন কৃষককে অ্যাওয়ার্ড ও ৭জন কৃষককে নার্সারি মাদার স্টক করণের জন্য সাতটি মোটরপাম্প দেওয়া হয়। 

ইএসডিও’র আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক কল্যান মহন্ত জানান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ইফাদের সহযোগিতায় আমরা ডাকবাংলো পিকনিক কর্ণারে দুইদিন ব্যাপি বিজয় ও উদ্যোক্তা মেলার আয়োজন করেছি। এ মেলাতে রয়েছে ১৩ জন উদ্যোক্তা। তাদের বিভিন্ন ধরণের প্রোডাক্ট সংবলিত বিভিন্ন ধরণের স্টল এবং তাদের রকমারি পণ্যের সমাহার। তারা বিভিন্ন অঞ্চল থেকে মেলায় এসে তারা তাদের পণ্য প্রদর্শন করছেন। এ ধরণের মেলার মাধ্যমে তাদের পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে আশা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..