সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

জুলহাস উদ্দিন, তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ জুন সকালে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

“আপনার নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু থেকে মুক্ত থাকুন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আরিফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অবসান খসরু।

আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতা সম্পর্কে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাকিল রহমান। নার্সদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আঞ্জু আক্তার।

এ সময় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব বাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও চারিপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। জনসচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ থেকে আমাদের মুক্ত রাখতে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র নার্স সাহেরা খাতুন বুলু, মেহেরুন নেছা, পুতুল খাতুন, মমতাজ বেগম, ফাতেমা বেগমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..