রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বন্দরে জাতীয় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন ও সম্মাননা স্মারক বিতরণ রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা ধামগড় সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১১৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

 

জুলহাজ উদ্দিন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে জমিতে থাকা অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আলী আকবর (৬০) তেঁতুলিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে জমির মালিকানা ও দীর্ঘদিনের ভোগদখলের দাবি করেছেন অভিযুক্ত রবিউল ইসলাম।

অভিযুক্তরা হলেন, মো. রবিউল ইসলাম (৫০), মোছা. আছমা (৪০), মোছা. তহুরা (৬৫), মো. আদনান (২০), মো. আবু সাঈদ (২০)সহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জন। তাঁরা সবাই উপজেলার মাথাফাটা এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা মৌজার এসএ ২৪০ নম্বর খতিয়ানের ৬৬৩ নম্বর দাগে ৬৪ শতক জমির পৈতৃক মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন আলী আকবর। চলতি আমন মৌসুমে ওই জমিতে ধান রোপণ ও পরিচর্যা করেন তিনি। এদিকে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এনজিআর-৩৪/২৬ (T) নম্বরে মামলা দায়ের করে।

অভিযোগে আরো বলা হয়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আদালতে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারায় পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়।

ভুক্তভোগী আলী আকবরের দাবি, আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গত ১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২ টা থেকে ৩ টার মধ্যে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে তাঁর জমির অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নিয়ে যান। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। সকালে বাজারে যাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। জমির ধান উদ্ধারের পাশাপাশি ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রবিউল ইসলাম বলেন, ‘যে জমি নিয়ে অভিযোগ করা হচ্ছে, সেই জমি আমি প্রায় ৫০ বছর ধরে ভোগদখল করে আসছি। জমির কাগজপত্র আমার সঠিক রয়েছে। আমি নিজেই ওই জমিতে ফসল আবাদ করেছি। সম্প্রতি ধান কাটার যে ঘটনা ঘটেছে, সেই ধানও আমি চাষ করেছি এবং নিজের ধান নিজেই কেটে নিয়ে এসেছি।’

তিনি আরো দাবি করেন, প্রতিপক্ষ অন্য কাগজপত্রের ভিত্তিতে জমির মালিকানা দাবি করছে, যা তাঁর মতে সঠিক নয়। এ নিয়ে থানায় অভিযোগ ও বিভিন্ন মামলা-মোকদ্দমা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে এবং এলাকায় আরও কয়েকটি জমি নিয়েও একই ধরনের বিরোধ রয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..