শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

দর্শনা বাসে তল্লাশি করে ১৬ বোতল ফেনসিডিলসহ আটক-১

আবু বকর সিদ্দিক স্বপন / ২১১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি:৩০ এপ্রিল বুধবার আনুমানিক সকাল ১০ টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর এলাকায় দিবাকালীন চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে আরাপপুর হাইওয়ে থানা, খুলনা রিজিয়ন।

প্রতিদিনের মতো হাইওয়ে পুলিশের তল্লাশিকালে দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাসে সন্দেহজনভাবে তল্লাশি চালিয়ে ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় গোলাম রসুল (৪৪) নামের এক ব্যক্তিকে।

আটককৃত ব্যাক্তি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর কবরস্থান পাড়া এলাকার বাসিন্দা। মৃত আইয়ুব শেখের ছেলে।

আটককৃতকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, সড়কপথে মাদক পরিবহন রোধে তারা নিয়মিত চেকপোস্ট ও নজরদারি বৃদ্ধি করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..