রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বন্দরে জাতীয় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন ও সম্মাননা স্মারক বিতরণ রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা ধামগড় সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

দিনাজপুরে  নবাবগঞ্জ থানার অবৈধ অস্ত্র সহ এক যুবক আটক 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৭০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ খামারের এক শ্রমিককে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম বিপ্লব মিয়া (২৬)। তাঁর কাছ থেকে ১১টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, পিস্তলের খালি একটি ম্যাগাজিন ও বেশ কিছু দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার কুশদহ ইউনিয়নের কুশদহ আজিবর পাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। আটক বিপ্লব মিয়া ওই গ্রামের আহাদ আলীর ছেলে। তিনি দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারে শ্রমিক হিসেবে কাজ করেন।

যৌথ অভিযানে সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহ উদ্দিন আহমেদ, সেনাবাহিনীর মধ্যপাড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক রায়হান-উল-হাসান, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মতিন, এসআই মো. জহুরুল ইসলামসহ   সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মতিন বলেন, আটক বিপ্লব মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে তারিখ ২৭/১/২৫  যাহার মামলা নং ১৭ আসামিকে জেল হাজতে পাঠিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..