মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন লামায় অবৈধ বালু উত্তোলন অভিযান ৫টি শ্যালো মেশিন ও বিপুল বালু জব্দ রামিসাসহ সকল ধর্ষণ-খুন বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ গ্রেফতার- ৩ শিশু রামিসা হত্যা প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বন্দরের মদনগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলণ লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি কক্সবাজারে জলবায়ু ও নারী সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময়

দীর্ঘ ১৭ বছর পর রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

মো. আবু কাওছার মিঠু / ১২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১০ অক্টোবর) বিকালে ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, ভোলাবসহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ডাকে এ সম্মেলন আয়োজন করা হয়।

ভুলতা ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনামুল হকের নেতৃত্বে একটি বিশাল শোডাউন নিয়ে অনুষ্ঠানে যোগ দান করেন।

সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল ও শোডাউন নিয়ে সভাস্থলে আসেন, যা সম্মেলনটিকে বিশাল শোডাউনে পরিণত করে।

সভাটি মূলত কর্মীদের মনোবল বৃদ্ধি, আগামী দিনের আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি এবং সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্দেশ্যে আয়োজন করা হয়। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দলের দুর্দিনে পাশে থাকা ও সাংগঠনিক নিষ্ঠার ওপর জোর দেওয়া হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..