বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

জুলহাস উদ্দীন / ২৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

তেঁতুলিয়া প্রতিনিধি: ধর্ষণের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তেঁতুলিয়া শাখায় ।

শনিবার (১৫মার্চ) সন্ধায় ঐতিহাসিক তেতুলিতোলা থেকে র‍্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে আলোচনার মাধ্যমে শেষ করেন।

আলোচনায় ইসলামী ছাত্র আন্দোলন তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল কায়ুম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পঞ্চগড় জেলা শাখার ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি শাহ পরান সুজন।

শাহ প্ররান সুজন বলেন, যদি দ্রুততম সময়ে ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর না করা হয়, তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবে।

তিনি মাগুরার শিশু আছিয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আছিয়া মিডিয়ার কল্যাণে শিরোনাম হলেও, হাজারো আছিয়া অপরাধীদের শাস্তি ছাড়াই হারিয়ে যায়। তাই, দ্রুততম সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবি জানান।

বিশেষ অতিথি ছিলেন, জেলা ইসলামী ছাত্র আন্দোলন সহ সভাপতি নাঈম ইসলাম।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র যুব আন্দোলন জেলা শাখার রেদওয়ান খান, ইসলামী ছাত্র আন্দোলন তেঁতুলিয়া শাখার সাধারণ সম্পাদক হাসনাতুন জামান হিমেল, ইসলামী ছাত্র আন্দোলন তেঁতুলিয়া শাখার সহ সভাপতি সোহেল রানা প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..