রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

নলদীতে জামায়াত নেতার উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলা

মো. তুহিন মোল্লা / ২৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ মে ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার নলদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলমগীর শেখ স্থানীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

১০ মে শুক্রবার সকালে নলদীর বাজারে নিজের দোকানে বসে থাকা অবস্থায় স্থানীয় ১০/১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিএমএইচ-এ চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় নেতাকর্মীরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..