শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজ সেবক – সাফাকুল ইসলাম আফজাল রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার

নারায়ণগঞ্জ ও বন্দরে কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন- আবু জাফর আহমেদ বাবুল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩১৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ২২ অক্টোবর বুধবার রাত সাড়ে ৮ টা থেকে শ্যামা পূজার বিজয়া দশমী ও শুভ দিপাবলী উপলক্ষে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা (তামাকপট্টি পুল সংলগ্ন) শীতলক্ষ্যা পুল প্রাঙ্গণ সার্বজনীন পূজা মন্ডপ, শীতলক্ষ্যা শ্রীশ্রী সত্যনারায়ণ জিউর মন্দির, মদনগঞ্জ নমুনা বাজার হরিজন সমাজ সেবা সংঘ পুজা মন্ডপ পরিদর্শন করেন আবু জাফর আহমেদ বাবুল।

বিজয় কাব্যের সঞ্চালনায় প্রতিটি পূজা মন্ডপের প্রধান অতিথি ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের এদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই, এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই বাংলাদেশী। আমাদের সকলের একটি দেশ তাহলো বাংলাদেশ। আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী তিনি কখনোই জানতেন না ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাবে। তিনি পালানোর আগেই বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় আগে থেকেই এসব কথা লিখে গেছেন। দেখুন ২ নং দফায় বলেছেন, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত্বা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, ১৬ নং দফায় বলেন, ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান, এবং ২৪ নং দফায় লিখেন, নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ। তাই আমি উপরোক্ত কথাগুলো বললাম। আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়া করবেন, আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমি তাদের পক্ষ হয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি। আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করতে এসেছি।

শ্যামা পূজার বিজয়া দশমী ও শুভ দিপাবলী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে বক্তব্য রাখেন, বাবু মনতোষ সাহা, জীবন সাহা, শ্রী প্রতাপ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..