সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

না.গঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৫৭ জন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১০০৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : নারায়ণঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়।

এ বছর নারায়ণগঞ্জ জেলার ২৬টি কেন্দ্রে মোট ২২ হাজার ৬৮ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ১০ হাজার ২৯৪ জন ছাত্র এবং ১১ হাজার ৭৭৪ জন ছাত্রী।

পরীক্ষার প্রথম দিনে জেলায় অনুপস্থিত ছিলেন ৩৫৭ জন পরীক্ষার্থী।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি শাখা) ফারাহ ফাতেহা তাকলিমা জানান, নারায়ণগঞ্জে প্রথম দিনের পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।

এ বছর জেলার ১৯টি কেন্দ্রে এইচএসসি ও ৭টি কেন্দ্রে সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাকে ঘিরে কেন্দ্রের আশেপাশে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..