রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে আলিফ মিয়া ব্যাপক জনপ্রিয়তা ও গনজোয়ার লামায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুছাপুর ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম এর নির্বাচনী মতবিনিময় ‎ কলাগাছিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসি নিকট দোয়া ও সমর্থন প্রার্থী বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় নবীন-প্রবীণের মিলনমেলা খেলাধুলায় শরীর ও মনকে সুস্থ রাখে-আজাহারুল ইসলাম রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-৬ শীতলক্ষ্যা নদী হতে পারে নৌ-পর্যটনের কেন্দ্র- ফয়সাল আলম চৌধুরী লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

নিখোঁজের ১৮ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মো. মনির হোসেন / ৪১৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২২ ডিসেম্বর সোমবার ভোর ৬ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় আনার হোসেন মিয়া বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

মো. আলী মিয়া ও নাছিমা বেগমের মেয়ে মোসা. আলিফা (১২) সে সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার দুপুরের পর থেকে আলিফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান মেলেনি। আজ ভোরে দড়ি সোনাকান্দা এলাকায় মৃত আনোয়ার হোসেন মিয়ার বাড়ির গেটের ভিতরে একটি কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ জানান, রবিবার দুপুর থেকে নিখোঁজ হওয়া স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মুখে কিছু আচরের চিহ্ন আছে। সুরতহাল রিপোর্ট লেখার পর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জরিত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্তে পিবিআই পুলিশ কাজ করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..