শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

নির্বাচনের পূর্বে গণভোটের দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

আবু কাওছার মিঠু, (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।

শুক্রবার বাদ জুম্মা ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে ভুলতা, গাউসিয়া সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করা। জামায়াতে ইসলামীর মতে, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া ছাড়া ২০২৬ সালের নির্বাচন সম্ভব নয়। তারা মনে করে, গণভোটের মাধ্যমেই এই আইনি ভিত্তি তৈরি হবে।

অন্তর্বর্তীকালীন সরকার,প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণে, জাতীয় নির্বাচনের দিনই (ফেব্রুয়ারির প্রথমার্ধে) গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতিমধ্যেই ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেছেন, যার মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি পেয়েছে। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনকে অগ্রহণযোগ্য এবং গণদাবি উপেক্ষা বলে আখ্যায়িত করে তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

এতে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন
নারায়ণগঞ্জ জেলার জামায়াত ইসলাম সহকারী সেক্রেটারি -আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ জেলার জামায়াত ইসলাম প্রকাশনা সম্পাদক -মুজিবুর রহমান মিয়াজি, নারায়ণগঞ্জ জেলার জামায়াত ইসলাম আইন বিষয়ক সম্পাদক-এডভোকেট ইসরাফিল, নারায়ণগঞ্জ জেলার জামায়াত ইসলাম
সমাজ কল্যাণ সম্পাদক ও নারায়ণগঞ্জ -২ সংসদ সদস্য প্রার্থী -অধ্যাপক ইলিয়াস মোল্লা,নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনর সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলার জামায়াত ইসলাম ছাএশিবিরের সভাপতি আকরাম হোসেনসহ আরো অনেকে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..