শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ২ ঘরে ডাকাতি ৪ লক্ষ টাকা ও মালামাল লুট

মো. শামীম হোসাইন / ৭৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে গভীর রাতে দুটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ এপ্রিল) সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের গাজী ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সিঁধ ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী গাজী মো. ফিরোজ জানান, শনিবার রাত ৩ টার দিকে ৮/১০ জনের ডাকাতদল বাড়ির সিঁধ কেটে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।

এসময় তারা সব রুমে প্রবেশ করে ভাঙচুর করে ২ ভরি স্বর্ণালংকার, আনুমানিক নগদ ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

তবে গাজী ওমর ফারুক বলেন, গত কয়েক দিন আগে আমাদের এলাকায় আওয়ামী লীগের একটি মিটিং হয়। সে মিটিংয়ের কথা পুলিশ জানতে পেরে সেখানে এসে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ধরে নিয়ে যায়। ওই সময় আমি বাড়িতে ছিলাম। তারপর থেকেই আমাকে বিভিন্ন সময়ে তাদের পরিবারের লোকজন হুমকি দিয়ে আসছিল। আমি নাকি পুলিশকে খবর দিয়ে এনে তাদের ধরিয়ে দিয়েছি। এছাড়াও তারা আমাকে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দেয়। ডাকাতির দিন রাতে আমি ঢাকা ছিলাম। সকালে আমার ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে আমাদের ঘরে ডাকাতি হয়েছে। তাই আমি দ্রুত ঢাকা থেকে পিরোজপুরের বাসায় চলে আসি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, দুটি ঘর থেকে আনুমানিক ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..