শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠক যোগদান চরকাশিপুর কাশেমীর নির্বাচনীও উঠান বৈঠক ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

পাইকগাছায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত 

মো. খোরশেদ আলম / ৭৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: মুসলমানদের জীবনে অন্যতম সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে খুশি। মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ। রমাদানর্থাৎত তাকয়া ও খোদাভৃতি অর্জন। টানা একটি মাস মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় সিয়াম সাধনার পর সব দুঃখ, কষ্ট ভুলে শাওয়াল মাসের এক ফালি চাঁদ দেখার প্রহর গুনতে থাকে মুসলিম উম্মাহ।

পূর্নতা, আনন্দ, বিজয়ের বার্তা নিয়ে আগমন ঘটে শাওয়াল মাসের। এরপর থেকেই প্রতিটা মুসলিম উৎসবের আমেজে মেতে ওঠে। ছোট বড় সবাই আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। পূর্বের সব হিংসা-বিদ্বেষ-বিচ্ছিন্নতা ভুলে সৌহার্দ্য-সম্প্রীতি-ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় প্রতিটি মানুষ।

মাহে রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের অতীত জীবনের সকল পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার অনুভূতি ধারণ করেই পরিপূর্ণতা লাভ করে ঈদের খুশি। ধনী-গরিব সব মানুষের মহামিলনের বার্তা বহন করে। ঈদুল ফিতর ভাতৃত্ববন্ধন অটুট রাখতে উদ্বুদ্ধ করে। ত্যাগের শিক্ষা দেয়।

তাই ঈদুল ফিতরের দিন ইসলাম ধর্মে সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিধানের মাধ্যমে ধনী-গরিব সব ভেদাভেদ নিশ্চিহ্ন হয়ে যায়। পবিত্র ঈদুল ফিতর আমাদের ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাইকগাছা পৌরসদরে  কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (৩১ মার্চ) সোমবার সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

হাফেজ মাওলানা জালাল উদ্দীন এর ইমামতিতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ইমামের বয়ান শেষে ঈদুল ফিতরের নামাজের খুতবা পাঠ করা হয়। দোয়া ও মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে দু’হাত তুলে  ইয়েমেন, লেবানন, ফিলিস্তিনি গাঁজা সহ পৃথিবীর সকল মুসলমানদের এবং দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মাটি ও মানুষের নেতা জনাব মো. মনিরুজ্জামান (মন্টু )।

বিশেষ অতিথি ছিলেন, কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম (শামীম)  ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, পাইকগাছা কেন্দ্রীয় ঈদগা ময়দানের উপদেষ্টা প্রিন্সিপাল আজাহার আলী

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এ্যাড জিএম আব্দুস সাত্তার, পৌর বিএনপি’র  আহ্বায়ক মো. আসলাম পারভেজ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ইমদাদুল হক , যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন মানিক, পৌর বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক, সেলিম রেজা লাকি, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, ইমরান হোসেন, আনারুল ইসলাম, রাজীব আহমেদ, পারভেজ আহমেদ, জিএম রুস্তম সহ সকল মুসল্লিগণ

ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির এর পরিচালনায় দ্বিতীয় ঈমান হিসাবে উপস্থিত ছিলেন থানা মসজিদের ইমাম শহিদুল ইসলাম ,

পাইকগাছা উপজেলার সকলকে পবিত্র ঈদুল ফিতরের  শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ও ইমাম পরিষদ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..