শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজ সেবক – সাফাকুল ইসলাম আফজাল রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার

পাইকগাছায় তারেক রহমানের নির্দেশোনায় অসচ্ছল , দুঃস্থদের  মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরন

মো. খোরশেদ আলম / ২৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর’কে কেন্দ্র করে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।

২৬ মার্চ বুধবার সকাল ১০ টায় পাইকগাছা উপজেলা পিচের মাথা নামক স্থানে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ  অনুষ্ঠান আয়োজন করা হয়।

উপজেলা শ্রমিক দলের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও গদাইপুর ইউনিয়নের গোপালপুর ওয়ার্ডের সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, ইউপি সদস্য এসএম মশিউর রহমান মিলনের আয়োজনে ও সার্বিক অর্থায়নে গদাইপুর ইউপি গোপালপুর ওয়ার্ড সহ অত্র ইউনিয়নের ৫শত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ২শত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ কালে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক শ্রমিক দলের সভাপতি ফারুক সরদার বিএনপি নেতা সাইফুল ইসলাম তারেক, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নুর আলী গোলদার, বিএনপি নেতা আকবর আলী গাজী, লুৎফর রহমান গাজী সহ বিভিন্ন  শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে এসএম মশিউর রহমান মিলন বলেন, আমাদের সকলের মানবিক চিন্তা থেকে সমাজের অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত। কিছুই যাবেনা সাথে যা যাবে সেটা করার চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থেকে তাহা হলে সমাজে দারিদ্রতার সংখ্যা কমে যাবে।

ফারুক সরদার বলেন, দীর্ঘ ৬/৭ বছর ধরে মিলন যে উদ্যোগ গ্রহণ করেছে তাহা সত্যিই প্রশংসনিয়। আসুন আমরা সবাই যে যার সমর্থ অনুযায়ী মানুষের কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

ঈদ সামগ্রী ও বস্ত্র হাতে পেয়ে অনেকে আবেগে মিলনের জন্য রোজা রেখে দোয়া করেছেন। ঈদ সামগ্রী ও বস্ত্র মধ্যে ছিল সিমাই, চিনি, দুধ, বাদাম, কিচমিচ, ডাল , লুঙ্গি, শাড়ি, মেক্সি, গেঞ্জি, পাঞ্জাবি, টুপি সহ বিভিন্ন সামগ্রী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..