বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শফিআলম তালুকদার    রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে   শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল 

পাকিস্তানে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, নিহত ৩

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলার এক মাদরাসায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণে তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। খবর ডনের।

পাকিস্তানের জরুরি পরিষেবা সংস্থার রেসকিউ ১১২২ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল ফাইজি ডন.কমকে জানান, অন্তত ২০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ডনের কেপি ব্যুরো প্রধান আলী আকবর জানান, নওশেরার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

কেপির ইন্সপেক্টর জেনারেল জুলফিকার হামিদ সামা টিভিকে জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ মনে হচ্ছে। কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজন নিহত হয়েছেন।

তিনি বলেন, মনে হচ্ছে মাওলানা হামিদুল হক ছিলেন এই হামলার লক্ষ্য। মাওলানা হামিদুল হক নিহত মাওলানা সামিউল হকের বড় ছেলে। সামিউল হক জমিয়ত উলামায়ে ইসলামের (এস) প্রধান ছিলেন। ওই মাদরাসার ওয়েবসাইট অনুযায়ী, ইসলামি চিন্তাবিদ মাওলানা আবদুল হক হাক্কানি ১৯৪৭ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..