শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটো সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছেেন, বিএনপির কর্মী মো.সবুর আলী রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯ টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক

পায়ে হেটে তেঁতুলিয়া থেকে টেকনাফ খালিদ মাহমুদ প্রিজম

জুলহাস উদ্দীন / ২০৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি: দেশকে কাছ থেকে দেখতে এবার তেঁতুলিয়া হতে টেকনাফের উদ্দেশে পায়ে হেটে ভ্রমণ শুরু করলেন টি এম খালিদ মাহমুদ প্রিজম নামের এক তরুন। ১২ জানুয়ারি সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তার ঐতিহাসিক তেতুলতলা হতে হাজার কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন। তিনি টাঙ্গাইল কালিহাঁটি মৃত ফজলুল হকের ছেলে।

ভ্রমণে দেশ ঘুরে দেখা। বর্তমানে থাকছেন রাজধানী ঢাকার মিরপুরে। সময় পেলেই ভ্রমণচারী হিসেবে ঘুরে বেড়ান দেশের বিভিন্ন স্থানে। ট্রাভেলার হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরেই।

জানা যায়, প্রিজমের বাবা মৃত ফজলুল হক তালুকদার পেশায় পুলিশ ছিলেন। ২০০৬ সালে পঞ্চগড় তেঁতুলিয়া মডেল থানার দারোগা হিসেবে কর্মরত ছিলেন ফজলুল হক। সে সময় তেঁতুলিয়ার বর্তমানে ঐতিহ্যের ধারণ করা ঐতিহাসিক তেতুলতলা গাছটির সংরক্ষণের দায়িত্ব নিয়ে দিয়েছিলেন। বাবার চাকরির সুবাদে প্রিজম তেঁতুলিয়ায় কেটেছে অনেক দিন।

প্রিজম জানান, এটা আমার নিজের সাথে, আর আমার দেশের মানুষের সাথে একটা দীর্ঘ হাঁটা অংশটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা দেখি যারা ৬৪ জেলা বা ক্রস কান্ট্রি কাভার করে। তারা বেশিভাগই টেকনাফ থেকে যাত্রা শুরু করে। আমি সেই জায়গাটা থেকেই উল্টো পথে হাঁটছি। তাই বাংলাদেশের উত্তরপ্রান্ত তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা শুরু করলাম।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি-যাত্রার দিক নয়, যাত্রার অনুভূতিটাই আসল। পারিবারিক ও আবেগী সংযোগ। এই জায়গাটা আমার কাছে শুধু একটা পঞ্চগড়ের তেঁতুলিয়া না। এটা আমার শিকড়ের সাথে যুক্ত। আজ এখান থেকেই হাঁটা শুরু করা আমার জন্য ব্যক্তিগতভাবে খুব আবেগের একটা মুহূর্ত। এই যাত্রাটা আমি করছি পরিবারের পক্ষ থেকেও। আমাদের বিশ্বাস প্রাণবন্ত মনে ঘুরে বেড়াই সারাক্ষণ। এই হাঁটার মাধ্যমে আমরা চাই দেশের মানুষ, পথ, গল্প সবকিছুকে নতুন করে তুলে ধরতে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..