সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী পুঠিয়ায় ঐতিহাসিক পুঠিয়া রাজপরিবারের ব্যবহৃত দুটি খাট, একটি ড্রেসিং টেবিল ও একটি ঝাড়বাতি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা এসব ঐতিহাসিক সামগ্রী সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এসব সামগ্রী উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান।

এসময় উপস্থিত ছিলেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। অভিযানে সহযোগিতা করেন আনসার সদস্যরা।

 

উদ্ধার অভিযান শেষে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান জানান, রাজপরিবারের ব্যবহৃত এসব ঐতিহাসিক সামগ্রী যথাযথভাবে পুঠিয়া রাজবাড়ী জাদুঘরে সংরক্ষণ করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে এসব ঐতিহাসিক নিদর্শন দেখতে ও রাজপরিবারের ইতিহাস সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যেই সামগ্রীগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজপরিবার পুঠিয়া থেকে চলে যাওয়ার পর বিভিন্ন সময়ে তাদের ব্যবহৃত কিছু সামগ্রী বিভিন্ন স্থানে পড়ে ছিল। যেসব বাড়ি থেকে সামগ্রীগুলো উদ্ধার করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, তারা দীর্ঘদিন আগে পড়ে থাকা অবস্থায় এসব জিনিস সংগ্রহ করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে আসছিলেন।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পুঠিয়া রাজপরিবারের ব্যবহৃত এসব সামগ্রী শুধু পুরোনো আসবাবপত্র নয়; এগুলো পুঠিয়ার ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির গুরুত্ব বহন করে। যথাযথভাবে সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এসব সামগ্রী পুঠিয়ার ঐতিহাসিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..