সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে প্রশংসিত প্রশাসক

পুঠিয়া (রাজশাহী), প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং নগর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

মাসব্যাপী এ কর্মসূচির আওতায় পৌর এলাকার নয়টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে চারা রোপণ করা হচ্ছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন পুঠিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত। তার সার্বিক তত্ত্বাবধানে শুধু চারা রোপণই নয়, রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

পৌর প্রশাসক শিবু দাস সুমিত বলেন, “সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুঠিয়া পৌরসভা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গাছ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আবাস নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পৌরসভার অর্থায়নে পরিচালিত এ কর্মসূচি অন্যদেরও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে বলে আমরা আশাবাদী।”

স্থানীয় বাসিন্দারা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে অল্প কয়েক বছরের মধ্যেই পুঠিয়া পৌর এলাকা আরও সবুজ, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে পরিণত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..