শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

মো. মনির হোসেন: ১০ জুলাই শুক্রবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাজুরবাগ এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. সানজিবকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উত্তম মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি‌ সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, বন্দর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. তাওলাদ মাহমুদ, মুছাপুর ইউনিয়ন বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন সহ স্থানীয় সুশীল সমাজের নাগরিক বৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মো. সানজিবকে হত্যার উদ্দেশ্যে পূর্ব শত্রুতার জেরে মো. আনোয়ার হোসেন আনার ও মারুফ গংরা পরিকল্পিতভাবে তার উপর বর্বরোচিত হামলা চালায়। ঘটনার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ প্রশাসন এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি। যা অত্যন্ত দুঃখজনক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সাথে জড়িত মো. আনোয়ার হোসেন আনার ও মারুফ গংদের গ্রেপ্তার করা না হয়, তবে এলাকাবাসীকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৪ জুলাই রাত টার দিকে বাজুরবাগ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সানজিব হোসেনকে স্থানীয় মো. আনোয়ার হোসেন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত

করে।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..