শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অসম বাণিজ্য চুক্তি ও জাতীয় স্বার্থের বলি-কাদের লাভ, কাদের ক্ষতি আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ-২৬ উপলক্ষে কয়েকটি নদীতে অভিযান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

প্রকাশিত সংবাদের প্রতিবাদ..

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১২৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

গত ১০/০৯/২০২৪ ইং প্রকাশিত দৈনিক ড্যান্ডিবার্তা পত্রিকায় “বন্দরে ছাত্রলীগ নেতার অবৈধ গ্যাস সংযোগ বানিজ্য শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদে নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা শেখ স্বপন ও তার সহযোগী বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে রকি কে সহ নিয়ে আমার নাম জড়িয়ে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পুর্ণ ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্য প্রনোদিত। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমার প্রতিবাদের কারন সমুহ উলেখ্য প্রকাশিত সংবাদে বন্দরে অবৈধ গ্যাস সংযোগ যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট এ ধরনের কোন আর্থিক লেনদেনের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।

আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে
গত ৫ আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একটা চিহ্নিত সার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে গণমাধ্যম কে ভুল তথ্য দিয়ে আমার দীর্ঘদিনের পরিচ্ছন্ন রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ করার অপচেষ্টা চালাচ্ছে।

এখানে যথাযথ তথ্য যাচাই না করে একজন রাজনৈতিক কর্মী কে জড়িয়ে এমন একপাক্ষিক ও মানহানিকর সংবাদ প্রকাশ সাংবাদিকতার ন্যুনতম নৈতিকতার পরিপন্থি।
আমি স্পষ্টভাবে ঘোষণা করছি যে, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ সংক্রান্ত কোনো অবৈধ কর্মকাণ্ডে আমার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোনো ভুমিকা নেই।

আমি রকি বন্দর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি আশা করি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম গুলো বস্তুনিষ্ঠতা বজায় রেখে আমার এ প্রতিবাদটি গুরুত্বর সাথে প্রকাশ করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দুর করতে সহায়তা করবেন এবং গত বছরের সেপ্টেম্বরের ৯ তারিখের সংবাদ প্রকাশের ভিওিতে আমি গণমাধ্যম কে বলবো যাচাই বাছাই করে বস্তনিস্ট সংবাদ প্রকাশ করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..