শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা অসম বাণিজ্য চুক্তি ও জাতীয় স্বার্থের বলি-কাদের লাভ, কাদের ক্ষতি আগামী নির্বাচনে ঘাটভোগ ইউনিয়নে নেতৃত্বে মিকাইল বিশ্বাসকে খোঁজে জনগণ রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোসাররফ হোসেন তেঁতুলিয়ায় এনসিপির জাতীয় ছাত্রশক্তির নেতার দোকান থেকে ১৩০ লিটার ডিজেল উদ্ধার রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু জাটকা সংরক্ষণ সপ্তাহ-২৬ উপলক্ষে কয়েকটি নদীতে অভিযান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

প্রশংসায় ভাসছে আবু জাফর আহমেদ বাবুল বিভিন্ন স্কুল ও কলেজে ইলেকট্রনিক পানির ফিল্টার প্রদান করে

মো. মনির হোসেন / ১৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজ ও নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলে ইলেকট্রনিক পানির ফিল্টার প্রদান করেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।

৯ নভেম্বর রবিবার তিনি স্কুলে পৌঁছালে উভয় স্কুলের ছাত্র-ছাত্রীগণ আবেগে আপ্লুত হয়ে আবু জাফর আহমেদ বাবুলকে ঘিরে ধরেন এবং একে একে সকল ছাত্র-ছাত্রী কুশল বিনিময় করেন।

সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমি আমার স্বউদ্যোগ ও প্রচেষ্টায় শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা মেটানোর কথা উপলব্ধি করে এ ফিল্টার গুলো স্কুল ও কলেজের শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে হস্তান্তর করলাম। এখানে সুপেয় পানির খুব অভাব। তাই আমার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের কথা চিন্তা করে এবং পানির কারণে যেন কেউ অসুস্থ না হয় তাই আমার এ ব্যবস্থা। জনস্বার্থে আমার এধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান ভূইয়া, উপাধ্যক্ষ আব্দুল ওহাব, মো. আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ন কবির, সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন, আব্দুল মান্নান মিয়া, মহিউদ্দিন আহমেদ, রুজিনা বেগম, লোকমান হোসেন প্রমুখ।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে গেলে হাসপাতালের সুপার ডা. মো. আবুল বাশার সাক্ষাতে আরো কিছু ডেঙ্গু কিট দেওয়ার দাবি করেন এবং বলেন, আমাদের হাসপাতালে প্রধান সমস্যা সামনের রাস্তাটি আপনি করে দিয়েছেন। এখন হাসপাতালের পিছন এবং সাইডের ভাঙ্গা দুটি রাস্তা রয়েছে, আমাদের এবং রোগিদের সমস্যা হচ্ছে তাই এদুটি রাস্তা মেরামত করে দেওয়ার জন্য অনুরোধ জানান।

আবু জাফর আহমেদ বাবুল রাস্তা দুটো দেখেন এবং সুপারকে আশ্বাস দিয়ে বলেন, আমি কাল পরশুর মধ্যে এ রাস্তার দুটো কমপ্লিট করে দেবো।

এসময় শিশু কনসালটেন্ট ডা. আমির উল মুলক উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..