শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

ফতুল্লায় র‌্যাবের জালে ১২০ বোতল ফেন্সিডিলসহ মোক্তার আটক

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার লিজা:-নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাব- ১১ এর অভিযানে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মো. মোক্তার হোসেন (৩৪) এক মাদক কারবারীকে আটক করেছে। আটক মাদক কারবারী ফতুল্লার তল্লা এলাকার মৃত আব্দুল করিম মিয়ার পুত্র।

বুধবার (২২ জানুয়ারি ) সকালে ফতুল্লা থানাধীন তল্লা রেললাইন এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, একজন মাদক ব্যবসায়ী বিভিন্ন মাদক সেবিদের নিকট মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে দেওভোগ হইতে সিদ্ধিরগঞ্জ যাচ্ছে। আমরা তাৎক্ষণিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দুপুর সাড়ে ১২টার দিকে তল্লা রেললাইন এলাকায় র‌্যাবের অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করি। চেকপোষ্ট করাকালে দুপুর ২টার দিকে ফতুল্লা থানাধীন ওল্লা রেললাইনস্থ চাঁনমারি হইতে সিদ্ধিরগঞ্জ গামী পাকারাস্তা সংলগ্ন সাধারন পাঠগারের সামনে পাকা রাস্তার উপর র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে দিয়ে দ্রুত পালানোর চেষ্টা কালে তাকে আটক করা হয়।

আটককৃত মোক্তার হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পরে আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..