শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনুর্ধ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ’র প্রধান উপদেষ্টা- গোলাম ফারুক খোকন রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার-৩ জাতীয় পরিচয় পত্র এনআইডির জন্ম তারিখ সংশোধন মাঠপর্যায়েই হবে  সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায়

ফুলতলায় সুমন হত্যায় নতুন প্রযুক্তির গুলিসহ পেনগান উদ্ধার

মো. রিপন হোসেন / ৪৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ মে ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

খুলনা ফুলতলা প্রতিনিধি:  ফুলতলার পিপরাইল গ্রামের সুমন মোল্যা হত্যা মামলার রিমান্ডে থাকা প্রধান আসামি মোমিন গাজীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ১ রাউন্ড গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার করেছে।  পরে ৫দিনের রিমান্ড শেষে ৫ আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, সুমন হত্যা মামলায় গ্রেফতারকৃত এজাহারভূক্ত আসামি ফুলতলার থানার পিপরাইল গ্রামের আসামি নাজিম গাজী ওরফে নয়েক গাজীর পুত্র মোমিন গাজী (২৮), ডাউকোনা গ্রামের আব্দুল লতিফ মোল্যার পুত্র মিনারুল (২৭) ছাড়াও কালিয়ার হারুনের পুত্র সামিউল ইসলাম (২৮) ও মৃত মিলনের ছেলে রুবেল এবং  বাচ্চু শেখের পুত্র আব্দুর রহিম (৩২) কে ৫দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার প্রধান আসামি মোমিন গাজীর স্বীকারোক্তি মোতাবেক শনিবার দুপুরে ফুলতলার জামিরা ইউনিয়নের পিপরাইল দাসপাড়া কার্লভার্টের কাছ থেকে ১ রাউন্ড গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে থানার এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে মোমিন গাজীকে আসামি করে অস্ত্র আইনে পৃথক মামলা-০৩ করেন। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..