রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

বন্দরের অনিক হত্যায় দুই আসামী গ্রেফতার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

বন্দর প্রতিনিধি: ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার শেলসারদী গোসাইবাড়ী এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে অনিক (২০) নিখোঁজ হয় এর দু’দিন পর ২৭ সেপ্টেম্বর বন্দর থানার আইছতলা বালুর মাঠের পাশে ধৈঞ্চা ক্ষেতে তার লাশ পাওয়া যায়। বন্দর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে তখন লাশটি পোস্টমর্টেম রিপোর্ট করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। এর প্রায় সাড়ে তিন মাস পর বন্দর থানায় অনিকের পোস্টমর্টেমের রিপোর্টটি আসে। তাতে দেখা যায় অনিকের স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

রিপোর্টের পরিপ্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি দিবাগত রাত্রে পুলিশ সন্দেহ ভাবে অনিকের দুই বন্ধু একই এলাকার
আলিফ (২০) পিতা মো. কালাম ও তুহিন (২০) পিতা শহিদ নামের দু’ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কোর্টে প্রেরণ করলে কোর্ট তাদেরকে জেল হাজতে প্রেরন করেন। আজ রবিবার অনিক হত্যাকাণ্ডে তাদেরকে বন্দর থানা পুলিশ রিমান্ডের জন্য আবেদন করবে বলে জানা যায়।

এদিকে অনিক হত্যার আসামীর আত্মীয় স্বজনরা মামলার বাদী অনিকের মা ও অনিকের পিতা কে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশ ও এলাকা ছাড়ার হুমকি ধমকি দিচ্ছে বলে অনিকের পিতা জানান। তারা দাবি করেন যেকোনো সময় আমাদের উপর হামলা হতে পারে আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..