রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন বন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ মাদক সম্রাট কালা ফারুক গ্রেপ্তার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি:বন্দর সংবাদ দাতা: বন্দরে ২০০ পিছ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ তালিকাভূক্ত মাদক সম্রাট কালা ফারুক (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি কালা ফারুক বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার মৃত রফিক মিয়ার ছেলে।

বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেব ভূঁইয়া বাদী হয়ে সোমবার (৬ অক্টোবর) সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করে দুপুরে তাকে আদালতে প্রেরণ করে। যার মামলা নং- ৮(১০)২৫। গতকাল ৫ অক্টোবর দিবাগত রাত সোয়া ২টায় বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচরস্থ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করে।

থানার তথ্য সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক সম্রাট কালা ফারুক দীর্ঘ দিন ধরে এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..